ছাত্রলীগ নেতার মৃত্যু, চেয়ারম্যান আসাদকে আ.লীগ থেকে বহিষ্কার

নাটোর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৩ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৩

ছাত্রলীগ নেতা জামিউল আলিম জীবনের মৃত্যুর ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু স্বাক্ষরিত পত্রে তাকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু।

বহিষ্কার আসাদুজ্জামান আসাদ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ছিলেন। এছাড়া জীবনের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। তবে গত তিন দিন ধরে জামিউল আলিম জীবনকে ছাত্রলীগ কর্মী বললেও শনিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু বলেছেন, ‘জীবন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।’

উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে বহিষ্কার আদেশে বলা হয়েছে, ‘গত ১৯ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জামিউল আলিম জীবন ও তার বাবাকে আপনি (উপজেলা চেয়ারম্যান) আপনার সন্ত্রাসী ভাইদের নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছেন। এর ফলে জীবন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৩ সেপ্টেম্বর দুপুর ১টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন। যেহেতু আপনি নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্বরত; দায়িত্বপূর্ণ পদে থেকে হত্যার মতো জঘন্য অপরাধ করেছেন—যা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্রের সম্পূর্ণবিরোধী এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় ২৪ সেপ্টেম্বর থেকে আপনাকে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের সব শাখার প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। পরবর্তী কার্যক্রমের জন্য বহিষ্কার পত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করার জেরে ছাত্রলীগ কর্মী জামিল আলিম জীবনকে পিটিয়ে আহত করা হয়। 

ঘটনার তিন দিন পর শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন জীবন। তবে দীর্ঘ সময় আইসিইউতে রাখা হলেও অস্ত্রোপচারের জন্য বের করে এনে তা করা হয়নি বলে অভিযোগ তুলেছে তার পরিবার।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ভাই আলিম আল রাজিকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই মামলায় ইতোমধ্যে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে তোলা হয়েছিল। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 

/এএম/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
সর্বশেষ খবর
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি