চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। সীমানা জটিলতা সংক্রান্ত এক রিট পিটিশন আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিতের রায় দিয়েছেন হাইকোর্ট।

আদালতের আদেশ পালনে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করে সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক গণ বিজ্ঞপ্তি জারি করেছেন জেলা পরিষদ রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, ২নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী শামীমা জাহান সারা সীমানা জটিলতা সংক্রান্ত উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেছেন। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্বাচন স্থগিতের আদেশ দেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে না।

এই বিষয়ে শামীমা জাহান সারা বলেন, ‘সীমানা জটিলতা সংক্রান্ত বিষয় নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে আমি রিট পিটিশন করি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

/এফআর/
সম্পর্কিত
শিগগিরই স্থানীয় সরকার নির্বানের প্রস্তুতি শুরু হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
জাতীয় নির্বাচনের আগে ৩ পার্বত্য জেলা পরিষদের ভোট হবে: উপদেষ্টা সুপ্রদীপ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি