অবৈধ সার কারখানা সিলগালা, জরিমানা সাড়ে ৪ লাখ টাকা

বগুড়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৫

বগুড়ার কাহালু উপজেলায় অনুমোদনহীন আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে একটি সার তৈরির কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানার মালিক জাকির হোসেনকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ঝিনাইদহের বাসিন্দা জাকির হোসেন কাহালু উপজেলার নারহট্ট গ্রামে আনিকা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি অন্য একটি প্রতিষ্ঠানের ব্যানারে অনুমোদনহীন দস্তা সার তৈরি করে বাজারজাত করে আসছিলেন। অভিযান চলাকালে কারখানাটি থেকে ২৫ কেজি ওজনের এক হাজার ৬২০ বস্তা সার তৈরির কাঁচামাল এবং ৫০ কেজি ওজনের ২৫ বস্তা সার, ৫০ লিটারের ২৬টি এসিড ভর্তি ড্রাম ও ৪৭০টি খালি ড্রাম জব্দ করা হয়। এ সময় জাকির হোসেনকে সাড়ে চার লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, কারখানার মালিকের পক্ষে ম্যানেজার জরিমানার টাকা পরিশোধ করেছেন। 

অভিযানে বিএসটিআই বগুড়ার পরিদর্শন কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব হাসান এবং জেলা ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের