পুলিশ সদস্যের অর্থ হাতিয়ে নেওয়ায় ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২২, ২১:৫৭আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২১:৫৭

প্রতারণা করে এক পুলিশ সদস্যের অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনি নামের ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুটি ধারায় কারাদণ্ডসহ ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে মোট ১২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২ অক্টোবর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ অক্টোবর বগুড়া পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল রবিউল ইসলাম প্রতারণা মামলা করেন। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। মামলার এজাহারে তিনি কোনও আসামির নাম উল্লেখ করেননি। পুলিশের তদন্তে সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনির সংশ্লিষ্টতা ধরা পড়ে। তিনি মোবাইল ফোনে বগুড়ার পুলিশ সুপার পরিচয় দিয়ে কনস্টেবল রবিউলের কাছ থেকে প্রতারণার মাধ্যমে এক লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন।

আদালতের রায়ে সোহাগ মাহমুদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৩(১)/ ২৪(১) ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২৪(২) ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। একটি ধারায় সাজা শেষে অন্যটি কার্যকর হবে বলে জানানো হয়। 

এছাড়া আসামির হাজতবাস মূল কারাদণ্ড থেকে বাদ যাবে। আর পলাতক থাকায় তার গ্রেফতার বা আত্মসমর্পণের তারিখ থেকে সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের