আরইউজে সম্পাদক তানজিমের ওপর হামলা, গ্রেফতার ৪

রাজশাহী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ০৭:৩০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৭:৩০

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হক তানজিমের ওপর হামলায় চার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বায়োহার্বস আয়ুর্বেদিক নামে হারবাল কোম্পানির মূল ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় সাংবাদিক নেতা তানজিমের প্রাইভেট কার ভাঙচুর করা হয়। পরে এ ঘটনায় তিনি বাদী হয়ে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করেছেন।

মামলার অভিযুক্ত ব্যক্তিরা হলেন কারখানার মালিক সাঈদ বিশ্বাস (৪২), তার বোনজামাই দুরুল হুদা (৬৫), তুষার (২৮), হিমেল (৩০) এবং বাদল (৩২)। এ ছাড়া আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাঈদ বিশ্বাস ছাড়া বাকি সবাই গ্রেফতার হয়েছেন।

মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাংবাদিক তানজিম রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশে প্রাইভেট কার নিয়ে নিজের বাসা থেকে বের হন। মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় তার বাসা থেকে একটু সামনেই বায়োহার্বস আয়ুর্বেদিক নামে হারবাল কোম্পানির মূল ফটকের সামনে একটি পিকআপ দাঁড়িয়ে থাকায় তার গাড়িটি আটকে যায়। এ সময় রাস্তা আটকে না রেখে পিকআপটি সরানোর অনুরোধ করলে হারবাল কোম্পানির মালিক সাঈদ বিশ্বাস ও তার বোনজামাই দুরুল হুদা ক্ষিপ্ত হন এবং তাকে গালাগালি শুরু করেন।

আরইউজে সম্পাদক তানজিমের ওপর হামলা, গ্রেফতার ৪

পরে তানজিম এ সময় তাদের ঘনবসতিপূর্ণ এলাকায় কারখানা স্থাপনের প্রতিবাদ জানান। এ ছাড়া রাস্তার ওপরে পিকআপ ট্রাক না রাখার অনুরোধ করেন। ছোট পরিসরের রাস্তায় মালামাল ওঠানামা করায় মহল্লার লোকজনের যাতায়াতের সমস্যা ও ভোগান্তি হচ্ছে বলে জানান। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে হারবাল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তানজিমের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তানজিমকে মারধর করে এবং তার প্রাইভেট কারটি ভাঙচুর করে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘মহানগরীর হড়গ্রাম পূর্বপাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা। প্রতিদিন কোম্পানির ৫ থেকে ৭টি গাড়ি রাস্তার ওপরে রেখে তারা মালামাল ওঠানো-নামানোর কাজ করে। এতে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়ে। এ নিয়ে তানজিম প্রতিবাদ করলে তার ওপর হামলা চালায়। সাংবাদিক তানজিমের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও হামলাকারীদের শাস্তি চাই।’

নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন,  ‌‘সাংবাদিক তানজিম বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করলে পুলিশ ওই হারবাল কারখানায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

/এনএআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম