পুলিশের গাড়িতে ছিনতাই, নিয়ে গেছে মোবাইল-টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৫:৫০আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৬:২৪

বগুড়া পুলিশের একটি টিম ঢাকায় কাজ শেষ করে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বলেন, বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে ৩-৪ জন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। মামলার প্রস্তুতি চলছে।

জেলার কড্ডার মোড় এলাকাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়। তবে পশ্চিম থানা পুলিশ এই বিষয়ে কিছুই জানে না এই বিষয়ে এসপি বলেন, এটিও দেখবো এবং রাতে মহাসড়কে পশ্চিম থানা পুলিশের টহল গাড়ি কোথায় ছিল সেটিও খতিয়ে দেখা হবে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার বলেন, এমন কোনও ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ে পুলিশের সঙ্গে এমন ঘটনা ঘটেনি। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোছাদ্দেক হোসেন বলেন, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনাই আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে জানাবো।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির বলেন, হাইওয়ে পুলিশের সঙ্গে ছিনতাই বা ডাকাতির কোনও ঘটনা ঘটেনি। ঘটেছে কিনা তাও জানি না। আমাদের এরিয়া নলকা সেতু পর্যন্ত, এর বাইরে কোনও ঘটনা ঘটলে সেটা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি