শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবকের যাবজ্জীবন 

রাজশাহী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২২, ১৭:৫৪আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৭:৫৪

রাজশাহীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় এক যুবককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। আসামি রাজশাহী জেলার পুঠিয়া থানার তেবাড়িয়া নুরুল ইসলামের ছেলে মামুন (২৫)। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামি মামুন তার প্রতিবেশী এক যুবকের তিন বছরের মেয়ে শিশুকে সবার অগোচরে চানাচুর কিনতে নিয়ে যায়। চানাচুর কিনে ফেরার পথে শিশুটিকে আসামি তার নিজের রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির মা মেয়ের খোঁজে আসামির বাড়িতে গিয়ে চিৎকার শুনতে পান। পরে আসামির ঘরে শিশুকে ধর্ষণের চেষ্টার দৃশ্য দেখতে পান। পরে চিৎকার দিয়ে প্রতিবেশীদের সাহায্য নিয়ে শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করেন। পরে ঘটনাস্থল থেকে আসামি মামুনকে গ্রেফতার করে পুঠিয়া থানা পুলিশ। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। তিনি বলেন, আসামি ওই তিন বছরের শিশু সন্তানকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে, এটা খুবই দুঃখজনক। আসামি নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় দেন। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।

/টিটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের