খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল পাচারকালে দুজন গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২২, ১৮:১১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৮:১১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চালসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার ধুন্দার দারোগাপাড়ার চাল ব্যবসায়ী আল-আমিন (৩২) ও গাড়িচালক নন্দীগ্রাম পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, আল-আমিন খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৪০ বস্তা চাল কালোবাজার ক্রয় করেন। সকালে বস্তাগুলো গাড়িতে তুলে ধুন্দার বাজার দিয়ে পাচার করছিলেন। ধুন্দার এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা গাড়িটি থামান। এরপর গাড়িতে থাকা ৪০ বস্তা চালসহ আল-আমিন ও চালক শহিদুলকে আটক করেন। খবর পেয়ে পুলিশ চাল জব্দ করে দুই জনকে থানায় নিয়ে যায়। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ইউপি সদস্য আমিনুল ইসলাম বাদী হয়ে দুই জনের নামে মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী