একসঙ্গে যমজ বোনের বিষপান, একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২০:০০আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২০:০০

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সুজার মোড় এলাকায় প্রাইভেট পড়তে না যাওয়ায় যমজ দুই বোনকে বকাঝকা করেছেন মা। এরই জেরে অভিমানে তারা মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে একসঙ্গে কীটনাশক পান করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক বোনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের নাম হাসি ও খুশি। এই ঘটনায় হাসির মৃত্যু হয়েছে। আর খুশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা স্থানীয় বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং সুজার মোড় এলাকার ফারুক হোসেনের মেয়ে। বিয়াঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক এবং গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, সোমবার প্রাইভেট পড়তে না যাওয়ায় দুজনকে বকাঝকা করেন তাদের মা। এরই জেরে মঙ্গলবার দুপুরে দুই বোন একসঙ্গে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে হাসপাতালে নেওয়ার পথে আলিপুর এলাকায় পৌঁছালে হাসির মৃত্যু হয়। এরপর সঙ্কটাপন্ন অবস্থায় খুশিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, খুশির প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে এখনই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের