বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, সম্পাদক হেনা

বগুড়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৭:২৭আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৭:৫২

বগুড়া জেলা বিএনপির সম্মেলনে ভোটে দলটির জেলা সভাপতি পদে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আজগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার (২ নভেম্বর) গভীর রাতে রিটার্নিং অফিসার অ্যাডভোকেট আজগর আলী ফলাফল ঘোষণা করেন। শহরের শহীদ টিটু মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রিটার্নিং অফিসার সূত্র জানায়, রেজাউল করিম বাদশা এক হাজার ১৫৩ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম পেয়েছেন ৯১৩ ভোট। অপর প্রার্থী ফজলুল বারী তালুকদার বেলাল পেয়েছেন ৮১ ভোট। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা এক হাজার ৯৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন এক হাজার ৬৬ ভোট। 

সাংগঠনিক সম্পাদকের তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন। নির্বাচনের ফলাফল অনুসারে নির্বাচিত সাংগঠনিক সম্পাদকরা হলেন, সহিদ-উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম অধিবেশন চলে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন না হওয়ায় জেলার ১২ উপজেলা ও ১২ পৌরসভার মধ্যে ২২ ইউনিটে ভোটার (কাউন্সিলর) ছিলেন দুই হাজার ২২২ জন। এরমধ্যে দুই হাজার ১৫৬ জন ভোট দিয়েছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়া জেলা বিএনপি ও সম্মেলনের আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, সদরের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশারফ হোসেন এমপি প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের