জমি লিখে দেওয়ার পর মাকে রাস্তায় ফেলে গেলো ছেলে 

নাটোর প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৮:১৪আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৮:১৪

স্বামী মারা যাওয়ার পর তিন ছেলেকে লিখে দিয়েছেন সমস্ত জমি। দুই মেয়েকেও বিয়ে দিয়েছেন। পারিবারিক সিদ্ধান্তে ওই তিন ছেলে প্রত্যেকেই একমাস করে খাওয়ানোর কথা মাকে। ছোট ছেলের কাছে এক মাস রাখার পর আর বড় ছেলে কথামতো নিয়ে যায়নি। দুই দিন পার হওয়ার পর বিরক্ত হয়ে ছোট ছেলে রাতের আঁধারে মাকে অন্ধকার রাস্তায় ফেলে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনপ্রতিনিধিরা ছুটে আসেন। তারা আপাতত সমাধান করলেও হয়নি স্থায়ী সমাধান। জমি লিখে দিয়ে ওই মা এখন সবার কাছেই হয়েছেন বোঝা।

ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম তারাবানু। তিনি সদর উপজেলার ছাতনী ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম বাবু বলেন, গত (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে রাস্তায় মাকে ফেলে যায় ছোট ছেলে আজাদ। বিষয়টি জানতে পেরে মধ্যরাত অবধি বিষয়টি মীমাংসার চেষ্টা করি। কিন্তু বড় ছেলে মানিক ও মেঝ ছেলে হানিফ বা ছোট ছেলে আজাদ কেউই ওই বৃদ্ধাকে খাওয়াতে রাজি হয়নি। উপায় না দেখে বড় ছেলের ঘরের নাতির কাছে ১৫ দিন খাওয়ানোর কথা বলে রেখে এসেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বামী মারা যাওয়ার পর দুই বিঘা সম্পত্তি তিন ছেলেদের রেজিস্ট্রি করে দেন ওই বৃদ্ধা। এখন তিনি সবার কাছেই যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ইউপি চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন বলেন, বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়েও কোনও সমাধানে আসা যায়নি। ওই তিন ভাইয়ের আচরণ খুবই রুক্ষ। ওই বৃদ্ধার সুষ্ঠু একটি ব্যবস্থার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন তিনি।

সদর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে ছেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/টিটি/
সম্পর্কিত
ছেলে চিকিৎসক, মেয়ে নার্স: ৫৪ বছরে এসএসসি পাস করলেন বাবা
প্রতিমন্ত্রীর এলাকায় ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের ফলাফল স্থগিত
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগদুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
সর্বশেষ খবর
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপির বার্তা, সাময়িক কষ্টে দেশবাসীর সহযোগিতা কামনা 
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন