ভোটে হেরে পরিষদের এসি খুলে নিলেন চেয়ারম্যান

জয়পুরহাট প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ২২:১৮আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২২:১৮

নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষোভে ইউনিয়ন পরিষদে নিজ রুমে লাগানো এসি খুলে নিয়ে গেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হাইকুল ইসলাম। বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এসি খুলে নেওয়ার ঘটনা ঘটে।

বুধবার (২ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাইকুল ইসলাম প্রার্থী হয়েছিলেন। কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রশিদ চেয়ারম্যান পদে নির্বাচিত হন। নির্বাচনে নৌকার প্রার্থী পেয়েছেন পাঁচ হাজার ৪৩৪ ভোট আর হাইকুল ইসলাম পেয়েছেন দুই হাজার ৩৩ ভোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাইকুল ইসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের নিজ কক্ষে এসি লাগান। নির্বাচনে পরাজিত হওয়ার কারণে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিন জন মিস্ত্রি এনে এসি খুলে নেন। এরপর ভ্যানে উঠায়ে নিয়ে যান।

ইউনিয়ন পরিষদের এসি খুলে নেওয়ার খবর শুনে সেখানে ভিড় করেন স্থানীয়রা। এ সময় স্থানীয় কয়েকজন বলেন, ইউনিয়ন পরিষদে লাগানো মানে এটি সরকারি টাকায় কেনা। তাহলে এই এসি কেন খুলে নিয়ে যাবে? এভাবে নিয়ে যাওয়া মানে চুরি করা।

এ বিষয়ে হাইকুল ইসলাম বলেন, ওই এসি আমার ব্যক্তিগত টাকায় কেনা। যার জন্য আমি খুলে নিয়ে এসেছি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি