চোরাকারবারিদের হামলায় বিজিবি কর্মকর্তাসহ আহত ২

নওগাঁ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৫:০৩ আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৫:০৩

নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারিরদের হামলায় বিজিবির বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ দুই জন আহত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) ভোরে ধামইরহাট উপজেলায় বস্তাবর-ভারতীয় সীমান্তের শাখাহাটি বাজারে এই ঘটনা ঘটে।

ঘটনার পর মজিবর হোসেনকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সকালে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। আহত আরেকজন বিজিবির সোর্স তারেক মিয়াকে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক বিজিবি সদস্য মোতায়ন করার পাশাপাশি হামলাকারিদের আটকের অভিযান চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। 

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাোলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাদিম আরেফিন জানান, বিজিবির সোর্স তারেক হোসেন গোপনে জানতে পারেন, ধামইরহাট সীমান্ত দিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে আসছে। এরপর বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন ভোরে  ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। বিজিবি সদস্যরা চোরাকারবারিদের আটকের চেষ্টা করেন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে পালিয়ে যায় চোরাকারবারিরা। হামলায় মজিবর হোসেন ও তারেক আহত হয়েছেন। মজিবর হোসেনের অবস্থায় গুরুতর হওয়ায় সকালে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আর তারেককে প্রথমে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় মামলা হলে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাকর্মীদের দেশে অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার দেবে বিজিবি
গোপালগঞ্জে হামলা-ভাঙচুর: দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন, কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটারে বসবে কাঁটাতারের বেড়া
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ