প্রবাসীর স্ত্রীকে জুতার মালা পরিয়ে ঘোরানো ৪ মাতবর গ্রেফতার

নাটোর প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৯:২৪

নাটোরের সিংড়া উপজেলার একটি ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে করা মামলায় চার গ্রাম প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে চালান দেওয়া হয়।

তারা হলেন- আব্দুল হামিদ, আব্দুস সালাম, হাফিজুর রহমান ও মো. ইব্রাহীম।

সিংড়া থানার ওসি মিজানুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ৯টার দিকে ওই ইউনিয়নের একটি গ্রামে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক যুবকসহ প্রবাসীর ওই স্ত্রীকে দড়িতে বেঁধে রাখে এলাকার কয়েকজন।

তারা আরও বলেন, পরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রাম্য সালিশ বসানো হয়। ওই সালিশের সিদ্ধান্ত অনুযায়ী ওই যুবক ও প্রবাসীর স্ত্রীকে ১০০টি বেত্রাঘাত ও জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। সেই সঙ্গে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আটক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। রাতেই ভুক্তভোগী ওই গৃহবধূ ১৩ জনের নামে মামলা করলে ওই চার জনকে গ্রেফতার করে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী