প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন সান্তাহার পৌর মেয়র

বগুড়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৪৮

বগুড়া অবশেষে উচ্চ আদালতের আদেশে প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু। বৃহস্পতিবার বিকালে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। গত ৮ জানুয়ারি সান্তাহারে দুইদল পরিবহণ শ্রমিকের মধ্যে সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক যুবলীগ নেতা ও সিএনজি অটোরিকশা চালক সোহাগ হোসেন খুন হন। এ দুটি হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের মধ্যে তোফাজ্জলেরও নাম রয়েছে। তিনি হাইকোর্ট থেকে শফিকুল ইসলাম হত্যা মামলায় চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন।গত ২৮ জানুয়ারি বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে শপথ নিতে গেলে ডিবি পুলিশ তাকে সোহাগ হত্যা মামলায় গ্রেফতার করে।
এদিকে শপথ নেওয়ার জন্য তোফাজ্জল হোসেন হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাকে ৪৮ ঘণ্টার প্যারোলে মুক্তি দিয়ে শপথ গ্রহণের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরের দিকে বগুড়ার কারাগার থেকে পুলিশি প্রহরায় তাকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বিকালে বিভাগীয় কমিশনার তাকে শপথ পাঠ করান।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের