অনৈতিক সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যা, ৩ বছর পর গ্রেফতার 

নাটোর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২২, ১৯:০৬আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৯:০৬

নাটোরের গুরুদাসপুর থেকে অনৈতিক সম্পর্কের জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী বেলাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।  ঘটনার তিন বছর পর র‌্যাব উপজেলার খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বেলাল বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়াড়ি গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতি. পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলালের ব্যবসার জন্য এনজিও থেকে দেড় লাখ টাকা লোন তুলে দেন তার স্ত্রী। পরে তিনি জানতে পারেন বেলাল অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ নিয়ে তাদের সম্পর্কের অবনতি হয়। পরে ২০১৯ সালের ১ মার্চ ভোরে অন্য আসামিদের সঙ্গে পরিকল্পনা করে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে বেলাল। পরে তার স্ত্রীর বোন মৃতদেহ নিতে চাইলে আসামি না দিয়ে দ্রুত দাফনের ব্যবস্থা করে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আদালতে বেলাল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রাতে খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামি বেলালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

আসামিকে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে বুধবার হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী