একজন শ্রমিক একদিনের পারিশ্রমিকে ২০ কেজি চাল কিনতে পারেন: তথ্যমন্ত্রী

নাটোর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২২, ১৬:০৭আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ১৭:১৭

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রতিটি গ্রামে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা ছাড়াও অবকাঠামো সবকিছুর পরিবর্তন হয়েছে। বেড়েছে মানুষের আয়। এখন একজন শ্রমিক একদিনের পারিশ্রমিক দিয়ে ১২ থেকে ২০ কেজি চাল কিনতে পারেন। এভাবে বিভিন্ন সেক্টরে উন্নতির কারণে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়েছে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল ‘‘ডিজিটাল বাংলাদেশ’’, যা আজ বাস্তবায়ন হয়েছে। এখন দেশের প্রত্যেকের হাতে ফোন ও ইন্টারনেট। এর ফলে আগে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকার শিক্ষার্থীরা ভর্তি হতে পারতেন, এখন বেশি ভর্তি হন ঢাকার বাইরের শিক্ষার্থী। তারা অনলাইনে ফরম পূরণ ও পরীক্ষায় অংশ নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়া দেশের বিভিন্ন সেবা এখন ডিজিটালাইজড হয়েছে, যার ফলে কমেছে মানুষের ভোগান্তি। এরপর ২০১৮ সালে আওয়ামী লীগের স্লোগান ছিল ‘‘গ্রাম হবে শহর’’, যা এখন বাস্তবায়িত হয়েছে।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এমন উন্নয়নের বিপরীতে তারেক জিয়ার কথা মতো বিএনপির স্লোগান হয়েছে, ‘‘টেক ব্যাক বাংলাদেশ’’। অর্থাৎ তারা দেশকে পেছনে নিতে চায়। তারা তারেক জিয়ার নেতৃত্বে জাতীয় সরকারের ঘোষণা দিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়ার নেতৃত্বে আবারও হাওয়া ভবনের দুর্নীতিসহ দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। আবারও হবে বাংলাভাই, একসঙ্গে বোমা ফাটবে ৫ হাজার জায়গায়।’

নিজ দলের বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বের কোনও সরকারই শতভাগ নির্ভুল কাজ করতে পারে না। তাই আওয়ামী লীগেরও কিছু ভুল-ত্রুটি রয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে সেই ভুলগুলো শুধরে দেশকে আরও এগিয়ে নিতে কাজ করবে সরকার। এ কারণে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীসহ সবাইকে সহযোগিতা করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক, এমপি শহীদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
প্রথম ১৮০ দিনে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ মেরামতের কাজ চলছে: তথ্যমন্ত্রী 
ফ্যাসিস্টদের বিচার হবে, প্রতিটি খুনের বিচার হবে: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা?
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস