বিস্ফোরণে পাঁচ ছাত্রলীগ নেতা আহত, বিএনপির ৩৭ নেতাকর্মীর নামে মামলা

বগুড়া প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ১৭:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১৭:৩৫

বগুড়ার আদমদীঘিতে মিছিলে উপজেলা হাতবোমা হামলায় ছাত্রলীগের পাঁচ নেতা আহত হয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সোনালী ব্যাংক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আদমদীঘি থানায় উপজেলা বিএনপির সভাপতি আবদুল মুহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে মামলা করেছেন। 

ওসি রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ জব্দ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, মানবতাবিরোধী মামলায় বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত এক বছরে খোকাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতার, দ্রুত ফাঁসির রায় কার্যকর এবং সারাদেশে বিএনপির নৈরাজ্য, সন্ত্রাসের প্রতিবাদে আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরনো সোনালী ব্যাংক এলাকায় পৌঁছালে লুকিয়ে থাকা বিএনপি-জামায়াতের কর্মীরা চারটি হাত বোমা নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।  এতে উপজেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ, মিঠু, রাসেল, রিফাদ ও বাপ্পী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবিষ্ফোরিত দুটি হাত বোমা ও বিস্ফোরিত বোমার অংশ জব্দ করে।

এ ঘটনায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উপজেলা বিএনপির ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি