এসএসসি পরীক্ষায় পাস করেছেন ২ জনপ্রতিনিধি, রেজাল্টও একই

নাটোর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ২১:৪১আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২১:৪১

এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছেন নাটোরের দুই জনপ্রতিনিধি। ওই দুই জনপ্রতিনিধির বয়স একই। কাকতালীয়ভাবে তারা একই গ্রেড পয়েন্টে নিয়ে পাস করেছেন। তারা দুইজনই আওয়ামী লীগ নেতা।

এর মধ্যে একজন হলেন- সিংড়া পৌর এলাকার বাস স্ট্যান্ড মহল্লার বাসিন্দা ও সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. জয়তন বেগম। তিনি ওমান টেকনিক্যাল কলেজের সিভিল কনস্ট্রাকশন বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার জন্ম ১৯৮০ সালের অক্টোবর মাসে। বয়স ৪৩ বছর। তিনি চার ছেলের মা।

এসএসসি পাস করা অপর জনপ্রতিনিধি হলেন ওয়ারছেল হোসেন। তার জন্ম ১৯৮০ সালের মার্চে। বয়স ৪৩ বছর। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য। স্থানীয় খাকসা-খোকসা আইটিএল স্কুল অ্যান্ড কলেজ থেকে পোল্ট্রি হিয়ারিং বিষয়ে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৬১ পেয়ে পাস করেছেন তিনি। ইউনিয়নের বাগডোব গ্রামের মোশারফ হোসেনের ছেলে এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি দুই ছেলের জনক। 

এই বিষয়ে জয়তন বেগম বলেন, শিক্ষার কোনও বয়স নেই। এই বয়সে ভালো ফল করতে পারায় আমি অনেক আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।

ওয়ারছেল জানান, নিজ ও এলাকাবাসীর প্রকৃত উন্নয়ন করতে শিক্ষিত হওয়ার কোনও বিকল্প নেই। এসএসসি পাস করতে পারায় আনন্দ প্রকাশ করেন তিনি। আরও পড়ালেখা চালিয়ে যেতে চান।

/এফআর/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি