বড়াইগ্রামে আ.লীগের ৩ নেতাকে বহিষ্কার

নাটোর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ২০:০৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:০৬

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ও দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় আওয়ামী লীগের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এই ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগ।

বহিষ্কারাদেশ পাওয়া ওই নেতারা হলেন- উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও জোয়াড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাঝগাঁও ইউনিয়ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খোকন মোল্লা এবং মাঝগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ খালেক পাটোয়ারী।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৯ ডিসেম্বর বনপাড়া পৌরসভার নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হবে ওই দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিচার বিশ্লেষণ শেষে দলীয় মনোনয়ন পান জোয়াড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁদ মাহমুদ এবং মাঝগাঁও ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল আজাদ (দুলাল)। কিন্তু দলীয় নির্দেশনা উপেক্ষা করা এই তিন জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
ফ্যাসিস্টদের বিচার হবে, প্রতিটি খুনের বিচার হবে: আইনমন্ত্রী
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস