জামায়াতের নেতাকর্মীদের হামলায় ২ পুলিশ সদস্য আহত

রাজশাহী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২২, ১৮:৫১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:১১

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী নগরীতে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নগরীর নিউমার্কেট এলাকা থেকে মিছিল বের করে। মিছিল থেকে ছোড়া ইট-পাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত দুই পুলিশ সদস্য হলেন—রাজশাহী নগরের বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হায়দার ও কনস্টেবল আহাদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, দুপুর দুইটার দিকে রাজশাহী নগরের নিউমার্কেটের উত্তর পাশ থেকে রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে শিবিরের নেতাকর্মীরা ছিলেন। মিছিলটি নগরের কাদিরগঞ্জ মোড় হয়ে রেলক্রসিং পার হয়ে উপশহর নিউমার্কেটের দিকে যায়। উপশহর নিউমার্কেটের দিকে যাওয়ার জন্য মিছিলটি মোড় ঘুরলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।

মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল। মিছিলে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে।

মিছিলের পরে এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘সোমবার দিবাগত রাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। কোনোরকম উসকানি ছাড়াই সরকার অন্যায়ভাবে আমাদের নেতাকে গ্রেফতার করেছে। মিছিল থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।’

মিছিল থেকে হামলার বিষয়ে জানতে চাইলে এমাজ উদ্দিন মণ্ডল বলেন, ‘এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মিছিল করার কোনও অনুমতি ছিল না। জামায়াতের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা ইটপাটকেল ছুড়ে পালিয়ে যায়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, ঘটনার পর গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সেই সঙ্গে পুলিশ আরও সতর্ক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের