ডাল-পাটালির প্যাকেটে হেরোইন পাচার, যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩৯

নাটোর সদর উপজেলার হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হেরোইনসহ হান্টু মন্ডল (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তাদের গ্রেফতার করেন র‍্যাব সদস্যরা।

হান্টু মন্ডল রাজশাহীর চারঘাট উপজেলার তাতারপুর ফেীজদার পাড়া এলাকার মেজমান মন্ডলের ছেলে।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার এএসপি ফরহাদ হোসেন জানান, হান্টু দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোপন খবরে মধ্যরাতে হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে একটি বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ডাল ও খেজুর রসের পাটালির প্যাকেট ও কার্টনে বিশেষ কায়দায় রাখা মোট ২১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ১৪ কেজি ডাল এবং ১৪ পিস পাটালি গুড়সহ তার কাছ থেকে মাদক বিক্রির ৮৫০ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম