গাইবান্ধা-৫ উপনির্বাচন: সরে দাঁড়ানোর ঘোষণা নিশাদের

বগুড়া প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৯:০৩

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী (আপেল মার্কা) নাহিদুজ্জামান নিশাত। তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।

লিখিত বক্তব্যে নাহিদুজ্জামান নিশাত বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ১২ অক্টোবর তারা তা করতে পারেনি। ভোট ডাকাতির মাধ্যমে উপহাস করেছে কমিশন। বিশেষ এক প্রার্থীর কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা জোর-জবরদস্তি, হুমকি-ধমকি ও মারপিট করেছে। সাধারণ ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে নিজেরাই ভোট দিয়েছে।

তিনি বলেন, আমার (নিশাত) ও প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের ওপর আক্রমণসহ নানা অপকর্মের সাক্ষী হয়েছেন সাঘাটা-ফুলছড়ির ভোটাররা। চিহ্নিত ভোট ডাকাতদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। তারা আবারও তফসিল ঘোষণা করে প্রহসন করতে চাইছে। তাই ভোটে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমি আমার জামানতের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম মুকুল, পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১২ অক্টোবর উপনির্বাচনের দিন ধার্য হয়। ভোট চলাকালে প্রথমে গোপন কক্ষে একাধিক ব্যক্তি প্রবেশ করায় ভরতখালি উচ্চবিদ্যালয় কেন্দ্র, ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও সাঘাটা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরবর্তীতে দফায় দফায় ৫১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে পুরো ভোটই স্থগিত করা হয়।

এসব অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে কমিটি গঠন কনে নির্বাচন কমিশন। ওই কমিটি তদন্ত করে গত ২৭ অক্টোবর নির্বাচন কমিশনকে প্রতিবেদন দেয়। পরে অবশিষ্ট ৯৪ কেন্দ্রে অনিয়ম ছিল কিনা তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি। গত ১৪ নভেম্বর ওই প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তে ১২৫ জন প্রিজাইডিং অফিসার ও পাঁচ কেন্দ্রের পাঁচ জন পুলিশ উপ-পরিদর্শকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তদন্ত শেষে গত ৬ নভেম্বর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম আগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের