মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

রাজশাহী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৫

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাইক্রোবাস ও মোটরসাইকেলে সংঘর্ষে বাচ্চু মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা মাইক্রোবাসে আগুন লাগিয়ে দেয়। বাচ্চু মিয়া পুঠিয়া উপজেলার বিড়লদহ গ্রামের এমরান আলীর ছেলে।

জানা গেছে, দুপুর ১টার দিকে বিড়ালদহ মাজারের সামনে রাজশাহীগামী একটি মাইক্রোবাস এবং উল্টো পথে যাওয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কিশোর বাচ্চু মিয়া নিহত হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসে থাকা সাত থেকে আট জন যাত্রীকে ভেতর থেকে নেমে যান। এ সময় ক্ষুব্থ জনতা আগুন দিয়ে মাইক্রোবাসটি পুড়িয়ে দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ঘটনার পরে থেকে প্রায় আধা ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পুলিশ রাস্তায় থাকা মোটরসাইকেল ও মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং যানজট নিরসন করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদরদফতরের স্টেশনের কন্টোল রুমে দায়িত্বরত ফায়ার ফাইটার সোহরাব হোসেন জানান, উশৃঙ্খল জনতা মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজশাহী জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে পুঠিয়া ইউনিটকে নিয়ে আগুন নেভানো হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা মাইক্রোবাসে আগুন লাগিয়ে দিলে চালক পালিয়ে যান। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী