সিরাজগঞ্জে আদালত থেকে নথি চুরির ঘটনায় তদন্ত শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৯:১৮

সিরাজগঞ্জ সহকারী জজ আদালতের সেরেস্তা কক্ষ থেকে মামলার নথি চুরি হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে হাইকোর্ট থেকে গঠিত কমিটি। শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে কমিটির তিন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজুর রহমান, হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুল রহমান ও সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফজলে খাদা।

সিরাজগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির বেলাল হোসেন জানান, আদালতের সেরেস্তা কক্ষ থেকে নথি চুরি যাওয়ার ঘটনা তদন্তে গত ৪ জানুয়ারি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন হাইকোর্ট। কমিটির সদস্যরা আজ থেকে তদন্ত শুরু করেছেন। তারা ঘটনাস্থলে এসে অনেকের সঙ্গে কথা বলেছেন। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্তের প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়ার কথা রয়েছে।

দিনি আরও জানান, গত ২৫ ডিসেম্বর সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালত কামারখন্দের সেরেস্তা কক্ষ খুলে কর্মচারীরা দেখেন, মেঝেতে এলোমেলোভাবে মামলার কিছু নথি পড়ে আছে। পাশাপাশি আলমারিতে রাখা মামলার নথিগুলো নেই। কক্ষের জানালা ভাঙা। পরে এ ঘটনায় জেলা জজ কোর্টের নাজির ওসমান গণি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। পরে হাইকোর্ট থেকে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি