মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ২ জনের

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২৩, ১৩:২০আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৩:২১

পাবনার সাঁথিয়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। 

সোমবার (০৯ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—সাঁথিয়া উপজেলার বন্দিরাম চর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও  ইউনুস আলীর ছেলে যুবরাজ হোসেন (১৬)। আহত আলমাস রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাতে পাবনায় বাণিজ্য মেলা দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন জন। হাটবাড়িয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে একটি কুকুর কুকুর তাদের সামনে এসে পড়ে। এর ব্রেক কষতেই মোটরসাইকলে নিয়ন্ত্রণ হারিয়ে তিন জনই পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে যুবরাজ মারা যায়। রুবেল ও আলমাসকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী নেওয়া হচ্ছিল। পথিমধ্যে রুবেলের মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। কেউ কোনও অভিযোগ করেনি। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের