দুই মাসের মধ্যে রুশ হামলার তীব্রতা বৃদ্ধির শঙ্কা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৪, ১১:৫৫আপডেট : ১১ মে ২০২৪, ১১:৫৫

ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার বলেছেন, আগামী দুই মাসের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে দেশটির ২৬ মাসের বেশি সময় চলমান যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করবে। কারণ ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহে বিলম্বের সুবিধা নিতে চাইছে। শুক্রবার (১০ মে) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইকনোমিস্ট সাময়িকীকে জেনারেল ওলেক্সান্ডার পাভলিউক বলেছেন, রাশিয়া জানে যে আগামী এক বা দুই মাসের মধ্যে আমরা পর্যাপ্ত অস্ত্র পেয়ে যাব। তখন পরিস্থিতি তাদের প্রতিকূলে যেতে পারে।

গত কয়েক মাস ধরে মার্কিন অস্ত্র সরবরাহের গতি ধীর হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত সহযোগিতা প্যাকেজ কংগ্রেসে আটকে ছিল দীর্ঘদিন। গত মাসে এই প্যাকেজ পাস হয়েছে।

শুক্রবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের এখনও নিয়মিত সময়মতো সরবরাহ প্রয়োজন হবে।  

পাভলিউক মনে করেন, মস্কো পূর্বাঞ্চলে লুহানস্ক ও ডনেস্ক অঞ্চলে নিজেদের ধীরগতির অভিযানে মনোযোগী থাকবে। ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।

পাভলিউক বলেছেন, সুবিধাজনক দিকে অগ্রসর হওয়ার আগে রাশিয়া আমাদের প্রতিরক্ষা রেখার শক্তি যাচাই করছে।  

চাসিভ ইয়ার শহরকে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন এই ইউক্রেনীয় সেনা কর্মকর্তা। রাশিয়া গত কিছু দিন ধরে শহরটি ঘিরে সেনা জড়ো করছে। তার মতে, চাসিভ ইয়ার শহর হারানো তাৎপর্যপূর্ণ  হবে না। কারণ এটি একটি সাধারণ শহুরে বসতি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১১ মে ২০২৪, ১১:৫৫
দুই মাসের মধ্যে রুশ হামলার তীব্রতা বৃদ্ধির শঙ্কা ইউক্রেনের
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু