হাঁসের মাংস খেতে গিয়ে প্রাণ গেলো ৩ বন্ধুর

রাজশাহী প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ১৮:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:৪৭

রাজশাহীর পবা উপজেলায় হাঁসের মাংস খেতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো তিন বন্ধুর। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে পবা উপজেলার ডাঙ্গেরহাট মহিলা কলেজ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার আবু সাঈদের ছেলে শাহিন আলী (৪০), একই এলাকার মো. বাবলুর ছেলে সোহাগ আলী (২৮) ও কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রাকিব আলী (২৬)।

রাজশাহী মহানগর পুলিশের কর্ণহার থানার ওসি ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার বিকালে পবা উপজেলার মড়মড়িয়া হাট থেকে হাঁসের মাংস খেয়ে রাজশাহী শহরের দিকে এক মোটরসাইকেলে আসছিল তিন বন্ধু। আর শহরে থেকে বিপরীত দিকে একটি রড়বোঝাই একটি ট্রাক যাচ্ছিল। এ সময় পবা উপজেলার ডাঙ্গেরহাট মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তার ওপরে ছিটকে পড়ে দুজন ঘটনাস্থলেই মারা যান এবং রাকিবকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবার কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম