জমি দখলের চেষ্টা, অব্যাহতিপ্রাপ্ত যুবলীগ নেতা গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২০:৪১আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৪১

পাবনায় জমি দখল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন দল থেকে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুবলীগ নেতা শাকিরুল ইসলাম রনি (৪২)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে পাবনা শহরের শালগাড়িয়ার পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শাকিরুল ইসলাম রনি শালগাড়িয়া বিকে সাহা রোডের মো. সুলতান শেখের ছেলে। তিনি পাবনা জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় গত ১০ সেপ্টেম্বর তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। 

সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ‘শহরের শালগাড়িয়া বিকে সাহা রোডের একটি জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ভাঙচুরসহ একজনকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিকে সাহা রোডে ১৪ কাঠা জমির মালিক ছাবেরা সুলতানা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। জমিটি দেখাশোনা করছেন তার ভাগনে সোহেল আহমেদ। এ সুযোগে বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা করে ব্যর্থ হন রনি। 

সর্বশেষ সোমবার (৯ জানুয়ারি) জমির মালিক ও ওয়ারিশদের নাম উল্লেখ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন সোহেল। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকালে কয়েকজন সহযোগী নিয়ে সাইনবোর্ড ভাঙচুর করে জমিটি দখলের চেষ্টা করেন রনি। এ সময় সোহেল বাধা দিলে হত্যার হুমকি দেন। পরে সোহেল পাবনা সদর থানায় মামলা করেন।

এর আগে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী নানা কার্যকলাপে জড়িত থাকায় রনিকে যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি।

গত ১০ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত অব্যাহতিপত্রে বলা হয়েছে, ‘রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিনষ্ট হয়েছে। এছাড়া ইতোপূর্বে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। সেসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। ফলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামসের নির্দেশক্রমে রনিকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম