৩০ হাজার টন আখ মাঠে রেখে নর্থ বেঙ্গল চিনিকলে মাড়াই বন্ধ

লালপুর (নাটোর) প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৯:৪৯

প্রায় ৩০ হাজার মেট্রিক টন আখ মাঠে রেখেই ৫২ কর্মদিবসে মাড়াই বন্ধের ঘোষণা দিলো নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগারমিল। চলতি মৌসুমে চাহিদা অনুযায়ী আখ না পাওয়ায় লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়ে শত কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আখ মাড়াই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

সোমবার (১৬ জানুয়ারি) থেকে এই চিনিকলে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। চলতি মৌসুমে ৫২ কর্মদিবসে রবিবার (১৫ জানুয়ারি) পর্যন্ত চিনিকলে প্রায় ৮১ হাজার ৮৪০ মেট্রিক টন আখ মাড়াই হয়েছে।  

নর্থ বেঙ্গল সুগারমিল সূত্র জানায়, এই কলে চিনি উৎপাদনের পরিমাণ প্রায় চার হাজার ২০০ মেট্রিক টন। চিনি আহরণের হার ছিল শতকরা ৫ দশমিক ৩৪ ভাগ। চলতি মৌসুমে আখ মাড়াই শুরু হয় গত ২৫ নভেম্বর। এবার মিল এলাকায় ১৮ হাজার ১০০ একর জমিতে দুই লাখ ৪০ হাজার মেট্রিক টন আখ উৎপাদিত হয়। এর মধ্যে এক লাখ ৪০ মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার নির্ধারণ করা হয় ৯ হাজার ৮০০ মেট্রিক টন। চিনি আহরণের হার ধরা হয় শতকরা সাত ভাগ।

মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, ‘চলতি মৌসুমে পর্যাপ্ত আখ উৎপাদনে চাষিদের সার-বীজ দিয়ে সহায়তা করা হয়। কিন্তু তারা আখ সরবরাহ না করায় মাড়াই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছি। তবে মিলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আখের দাম বাড়ানোসহ বিভিন্ন দাবির ব্যাপারে অত্যন্ত আন্তরিক। আশা করি, মিল এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কথা ভেবে চাষিরা আগামীতে বেশি বেশি আখ মিলে সরবরাহ করবেন।’

/এএম/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম