স্কুলছাত্রকে হত্যা করে সাইকেল ছিনতাই, পাঁচ কিশোর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৩, ১১:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:০৯

ঘুরতে যাওয়ার টাকা সংগ্রহ করতে বাইসাইকেল ছিনিয়ে নিয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করেছে অন্য কয়েকজন কিশোর। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার পাঁচ জনের মধ্যে তিনজন স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, একজন হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে ও একজন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট বজলুর মোড়ে একটি বাঁশঝাড় থেকে আবু হুরায়রা (৯) নামে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার কথা স্বীকার করেছে। সোমবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, নিহত শিশু আবু হুরায়রা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কড়িবাড়ি দক্ষিণপাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে ও স্থানীয় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। হুরায়রা প্রতিবেশী ওই কিশোরদের সঙ্গে খেলাধুলা ও চলাফেরা করতো। তারা কোথাও বেড়াতে যাওয়ার খরচ ও মোবাইল ফোন কেনার জন্য হুরায়রার বাইসাইকেল ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। গত রবিবার স্কুলে টিফিন চলাকালে পাঁচ বন্ধু হনুমান দেখানো ও খাওয়ানোর কথা বলে তাকে ডেকে নেয়। বিকাল ৪টার দিকে তারা পরিকল্পনা অনুসারে সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে সকলে মিলে তাকে তাকে শ্বাসরোধে হত্যা করে।

এরপর বড়িয়াহাট বজলুর মোড়ে একটি বাঁশঝাড়ে ফেলে দেয়। এছাড়া তারা সাইকেলটি একটি দোকানে বিক্রি করে দেয়।

ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, স্কুল ছুটির পরও দীর্ঘসময় বাড়িতে না ফেরায় স্বজনরা হুরায়রাকে খুঁজতে থাকেন। এ ব্যাপারে তার ভাই শিবগঞ্জ থানায় একটি জিডিও করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় ডাকুমারা হাটে একটি দোকানে হুরায়রার বাইসাইকেল দেখতে পাওয়া যায়।

তখন দোকানী তাদের জানান, এক কিশোর সাইকেলটি বিক্রি করেছে। বিষয়টি জানার পর পুলিশ অভিযানে নামে। স্কুলে টিফিনের সময় যারা হুরায়রাকে ডেকে নিয়েছিল তাদের শনাক্ত করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ নিশ্চিত হয় পাঁচ বন্ধুর মধ্যে এসএসসি পরীক্ষা দেওয়া কিশোররই বাইসাইকেল বিক্রি করেছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচ বন্ধুকে গ্রেফতার করে। সোমবার সকালের দিকে তাদের তথ্যে বাঁশঝাড় থেকে হুরায়রার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা জানান, আবু হুরায়রার মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর বাবা মঞ্জুরুল ইসলাম গ্রেফতার পাঁচ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত দুই থেকে তিন জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের