রাত পোহালেই বগুড়ার দুই আসনে উপনির্বাচন, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৩৮টি

বগুড়া প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ২৩:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২৩:১০

রাত পোহালেই বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে শুরু হচ্ছে উপনির্বাচনের ভোটগ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাঠানো হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেলা ১১টার দিকে শহরের পৌর উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সদর আসনের নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু করেন। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জামগুলো বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কেন্দ্রে নিয়ে যান।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৪ আসনে মোট কেন্দ্র ১১২টি। মোট ভোট কক্ষ ৭৭৭টি। ভোটার সংখ্যা তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন। এ আসনে প্রিসাইডিং কর্মকর্তা ১১২ জন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ৭৭৭ জন ও পোলিং এজেন্ট এক হাজার ৫৫৪ জন। বগুড়া-৬ আসনে ভোট কেন্দ্র ১৪৩টি ও ভোট কক্ষ এক হাজার ১৭টি। এ আসনে মোট ভোটার চার লাখ ১০ হাজার ৭৪৩ জন। এখানে ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ১৭ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুই হাজার ৩৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

নির্বাচনি সরঞ্জাম হস্তান্তরের সময় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি, বগুড়াবাসীকে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স কাজ শুরু করেছে। বগুড়ার দুটি আসনের ভোটাররা নান্দনিকভাবে ভোট দেবেন।

দুই আসনের ২৫৫ কেন্দ্রের ১৩৮টি ঝুঁকিপূর্ণ

বগুড়ার ডিআইও-১ অফিস সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে। দুটি আসনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ। দুটি আসনের ২৫৫ কেন্দ্রের মধ্যে ১৩৮টি ঝুঁকিপূর্ণ ও ১১৭টি সাধারণ।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১২টি কেন্দ্রের মধ্যে ৭৯টি ঝুঁকিপূর্ণ ও ৩৩টি সাধারণ কেন্দ্র। এর মধ্যে কাহালুর ৬৩ কেন্দ্রের মধ্যে ৫৬টি ঝুঁকিপূর্ণ। নন্দীগ্রামের ৪৯ কেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় তিন জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সাড়ে চার হাজার পুলিশ ও অন্যান্য ফোর্স দায়িত্ব পালন করবে। গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে তিন জন পুলিশ ছাড়াও আর্মড পুলিশ, আনসারসহ ১৭ জন দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের বাইরে ও নির্বাচনি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও বিজিবি সদস্যরা টহল দেবেন।

বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে- ক্ষমতাসীন আওয়ামী লীগ আসনটি ১৪ দলের শরীক জাসদকে (ইনু) ছেড়ে দিয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাসদ প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন (মশাল), স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা কামরুল হাসান সিদ্দিকী জুয়েল (কুড়াল), জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা মোশফিকুর রহমান কাজলের (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের (একতারা) মধ্যে।

বগুড়া-৬ (সদর) আসনে ১১ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে নৌকার প্রার্থী রাগেবুল আহসান রিপু, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ (ট্রাক), সাবেক বিএনপি নেতা সরকার বাদল (কুড়াল) ও জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের (লাঙল) মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনপোস্টাল ব্যালটে ভোট পড়েছে মাত্র চারটি
১ লাখ ২০ হাজার ভোটে জামায়াতকে হারিয়ে ধানের শীষ বিজয়ী
বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা, আবারও হারলেন জামায়াতের সোহেল
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের