শুরুতে এগিয়ে থাকলেও শেষে হিরো আলমের পরাজয়

বগুড়া প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২

বগুড়া-৪ আসনের উপনির্বাচনে প্রথমে ৬৩ কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এই ৬৩ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীর তুলনায় দুই হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে মোট ১১২ কেন্দ্রের ভোট গণনায় পিছিয়ে পড়েন এই প্রার্থী। হেরে যান ১৪ দলের শরিক প্রার্থী জাসদের (ইনু) এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে।

এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। আর একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট পেয়ে দ্বিতীয় হন। শেষ পর্যন্ত ৮৩৪ ভোটে পরাজিত হন এই স্বতন্ত্র প্রার্থী।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৮টা থেকে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনে ফলের প্রতিক্রিয়া জানতে হিরো আলমের একাধিক নম্বরে কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
জামিন পেয়ে হিরো আলম বললেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী