দুর্ধর্ষ জলদস্যু মোশারফ দুই সহযোগীসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৬

চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ শীর্ষ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন বড়খোপ এলাকায় মুক্তমঞ্চ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মোশারফ বাহিনীর প্রধান মোশারফ হোসেন (২৮) এবং তার দুই সহযোগী আজিজ(২৩) ও রবিউল হাসান(২০)। এ সময় তাদের কাছ থেকে আটটি আগ্নেয়াস্ত্র এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতাররা এলাকায় প্রভাব বিস্তার করে লবণ চাষিদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি করে আসছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে  কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন শিকদার পাড়া এলাকায় একটি ঘরের ভেতর থেকে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে তিনটি এসবিবিএল, চারটি এলজি এবং ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জলদস্যু মোশারফ হোসেনের নামে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানায় সরকারি সম্পত্তি আত্মসাৎ, সস্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা এবং মাদক সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের