গোপন বৈঠক থেকে ককটেলসহ ৯ জামায়াত নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৫

বগুড়ার শিবগঞ্জে গোপন বৈঠক চলাকালে জামায়াতে ইসলামীর ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান আবদুল খালেকের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছে পাঁচটি ককটেল, কয়েকটি রড, সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, চাঁদা আদায়ের রশিদ ও কার্যসভার বই পাওয়া গেছে। রাতেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। শনিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন জামায়াতের শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য আবদুল হালিম (৪৮), মোশারফ হোসেন (৪৫), আছার উদ্দিন (৪৪), অর্থ সম্পাদক মমতাজ উদ্দিন (৬৭), সদস্য আলাল উদ্দিন (৫৩), তোফাজ্জল হোসেন (৫৯), সুলতান মাহমুদ (৫৩), বেলাল উদ্দিন (৫৮) ও শাহ আলম (৫৫)।

পুলিশ জানায়, জামায়াতের নেতাকর্মীরা শুক্রবার রাতে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামে সাবেক এক জামায়াত নেতার বাড়িতে সমবেত হন। সেখানে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা, নাশকতা, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। 

এ সময় বেশ কয়েকজন পালিয়ে যান। গ্রেফতারকৃতদের কাছে পাঁচটি তাজা ককটেল, রড, জামায়াত সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, চাঁদা আদায়ের রশিদ ও কার্যসভার বই পাওয়া যায়। রাতেই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা করেছে। 

শিবগঞ্জ থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীদের আদালতের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে