সিরাজগঞ্জে বিএনপির ৯৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২০

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুসহ ৩৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনের নামে পৃথক দুইটি মামলা করা হয়েছে। এ মামলায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহরিয়ার শিপু, কামারখন্দ সরকারি হাজী কোরপ আলী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজাসহ সাত জন।

সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) হুমায়ুন কবির জানান, শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনায় শনিবার রাতে দুটি মামলা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মামলা দুটি করেন। মামলায় জেলা যুবদলের সভাপতি আব্দুল জব্বার বাবুকে প্রধান আসামি করে ১৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩শ জনের নামে এই মামলা করা হয়। দুই মামলায় মোট ৯৮৬ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, ককটেল নিক্ষেপ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক আইনে দুটি মামলা হয়েছে। এই মামলায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাইকপাড়া বাজারে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি সমাবেশের প্রস্তুতির জন্য সমবেত হন। এ সময় বিএনপির কেন্দ্রীয় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কের ওপর থাকা ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

/আরআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে