ভিডিওর ভয় দেখিয়ে মাদ্রাসার শিক্ষিকাকে ধর্ষণের পর ৫ লাখ টাকা দাবি

বগুড়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

মাদ্রাসার এক শিক্ষিকার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ ও পাঁচ লাখ টাকা দাবি করায় শহীদ মন্ডল (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও এজাহার সূত্র জানায়, শহীদ মন্ডল বগুড়ার সারিয়াকান্দির হিন্দুকান্দি এলাকার মৃত আশরাফ মন্ডলের ছেলে। ইমোতে কথা বলার মাধ্যমে গাইবান্ধার এক মাদ্রাসা শিক্ষিকার সঙ্গে প্রথমে পরিচয় ও পরে বন্ধুত্ব গড়ে তোলে। এক পর্যায়ে ভিডিও কলের মাধ্যমে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও ছবি ধারণ করে। পরে ওই শিক্ষিকাকে ব্ল্যাকমেইল শুরু করে। বাধ্য করে তাকে হোটেলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে।

পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। ওই নারী বাধ্য হয়ে মঙ্গলবার গাইবান্ধা সদর থানায় মামলা করেন।

র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর র‍্যাবের টিম আসামি শহীদ মন্ডলকে গ্রেফতারের অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দির হিন্দুকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বুধবার তাকে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী