পুলিশে চাকরি, মেডিক্যালে ভর্তির কথা বলে ৮৫ লাখ টাকা হাতিয়েছেন এই দম্পতি

রাজশাহী প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ২১:১০আপডেট : ০১ মার্চ ২০২৩, ২১:১৫

রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন থিম ওমর প্লাজার অ্যাডমিন অফিসার ও ভাতিজা পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় ভুক্তভোগীদের তোপের তাদেরকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বুধবার ভুক্তভোগীদের মামলার পর আসামিদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন- নাহিদুজ্জামান পাপ্পু (৩০) ও তার স্ত্রী বাঁধন জামান (২৮)। নাহিদ নিজেকে এমপির ভাতিজা পরিচয় দিয়ে চাকরিপ্রার্থীদের থেকে কোটি টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ উঠেছে। তার এই প্রতারণার সঙ্গে তার স্ত্রীও জড়িত বলে দাবি করেন বোয়ালিয়া মডেল থানাধীন দড়িখরবোনা এলাকার বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চাত্রাপুর গ্রামের জনি আহমেদ নামের একজনের সঙ্গে আসামি পাপ্পুর সঙ্গে নগরীর থিম ওমর প্লাজায় পরিচয় হয়। সেখানে পাপ্পু নিজেকে থিম ওমর প্লাজার অ্যাডমিন অফিসার এবং সংসদ সদস্য ফারুক চৌধুরীর ভাতিজা বলে পরিচয় দেন। পাপ্পু জনির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে পাপ্পু তাকে পুলিশের কনস্টেবলের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। এ জন্য তারা একটি স্ট্যাম্পের মাধ্যমে চুক্তিপত্র তৈরি করে। চুক্তি অনুযায়ী জনির কাছ থেকে গত ২৮ ফেব্রুয়ারি বোয়ালিয়া থানাধীন ষষ্ঠিতলা নিউমার্কেট থিম ওমর প্লাজায় দুই লাখ টাকা গ্রহণ করে।

পুলিশ কর্মকর্তা বলেন, এরপর বিভিন্ন তারিখ ও সময়ে তার কাছ থেকে আরও আট লাখ টাকা গ্রহণ করে। পরে পুলিশ বাহিনীতে কনস্টবল পদে জনির চাকরি না হলে সে পাপ্পুর কাছে টাকা ফেরত চান। টাকা দিতে কালক্ষেপণ করতে থাকে। জনি থিম ওমর প্লাজায় পাপ্পুর সঙ্গে দেখা করে টাকার জন্য চাপ দিলে একটি চেক দেয়। চেক নিয়ে টাকা উত্তোলনের জন্য ব্যাংকে গিয়ে জানতে পারেন, সেই অ্যাকাউন্টে কোনও টাকা নেই।

রফিকুল আলম জানান, এরপর জনি আবার পাপ্পুর সঙ্গে যোগাযোগ করলে পাপ্পু তাকে মঙ্গলবার ৫টার দিকে বোয়ালিয়া থানাধীন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মোড়ে টাকা নেওয়ার জন্য আসতে বলে। জনি সেখানে গিয়ে পাপ্পুকে মোবাইলে কল করলে ফোন বন্ধ পান এবং দেখেন, তার মতো প্রতারণার শিকার অনেক ব্যক্তি টাকার জন্য অপেক্ষা করছেন। তখন জনি অন্যান্য ভুক্তভোগীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সবাই মিলে সপুরা ম্যাচ ফ্যাক্টরি মোড়ে আসামি পাপ্পুর ভাড়া বাড়িতে যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পরে বোয়ালিয়া থানা পুলিশ ৯৯৯-এ ফোন পেয়ে আসামি পাপ্পুর বাড়িতে উপস্থিত হয়। সেখানে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয় জানতে পেরে আসামি পাপ্পু ও তার স্ত্রী বাঁধনকে গ্রেফতার করে। আসামি পাপ্পু ও তার স্ত্রী বিভিন্ন জনকে চাকরি দেওয়া ও মেডিক্যালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করে দেওয়ার কথা বলে প্রায় প্রায় পঁচাশি লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সহজ সরল ব্যক্তিদের চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা করে আসছে। আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী