খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

নওগাঁ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৩, ১৬:৩৮আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৮:০৮

অসুস্থ হয়ে পড়ায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। রবিবার (৫ মার্চ) দুপুরে নওগাঁ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকা নেওয়া হয়। খাদ্যমন্ত্রী পিত্তথলি প্রদাহের সমস্যায় ভুগছেন।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, ১ মার্চ খাদ্যমন্ত্রী তার নিজ নির্বাচনি এলাকা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় অবস্থান করছিলেন। শুক্রবার (৩ মার্চ) পোরশায় দলীয় সমাবেশ চলাকালে খাদ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। ওইদিন থেকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নওগাঁয় তার নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

কামাল হোসেন আরও জানান, আজ সকাল থেকে বেশি অসুস্থতা অনুভব করতে থাকেন খাদ্যমন্ত্রী। এ জন্য জরুরি ভিত্তিতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। সোমবার (৬ মার্চ ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

/আরআর/এমওএফ/
সম্পর্কিত
খাদ্যশস্যের মজুত সন্তোষজনক: খাদ্যমন্ত্রী 
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে: খাদ্যমন্ত্রী
খাদ্য পরিধারণ কমিটির নেতৃত্বে খাদ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী