নামের আগে ‘ডাক্তার’ বসিয়ে চিকিৎসা দিচ্ছিলেন ফার্মেসি মালিক

বগুড়া প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৮:২৯আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:২৯

বগুড়া সদরে নামের আগে ডাক্তার বসিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগে মাহবুবুর রহমান নামে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার প্রতিষ্ঠানটি সিলগালা করে সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া ফার্মেসি থেকে বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বগুড়া শহরতলির গোদারপাড়া বাজারে এ অভিযান চালান।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে শহরতলির গোদারপাড়া বাজারে ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। সেখানে ওষুধ বিক্রির পাশাপাশি তিনি দুটি বেড স্থাপন করে চিকিৎসাও দেন। তিনি চিকিৎসক না হয়েও নামে আগে ‘ডা.’ বসিয়ে সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

তিনি আরও বলেন, ফার্মেসির লাইসেন্স না থাকায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ফার্মেসি সিলগালা করা হয়েছে। দোকান থেকে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ স্যাম্পল ওষুধ জব্দ করা হয়েছে। এ অভিযানে জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি