বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করলেন তরুণী

নাটোর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৩, ১৮:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৮:৫৫

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে বিয়ের দাবিতে সেনা সদস্য প্রেমিকের বাড়িতেই গিয়ে বিষপান করেছেন কলেজ পড়ুয়া এক তরুণী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকালে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম এবং লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর প্রেমিক সেনাবাহিনীতে চাকরি করে। ওই তরুণী আব্দুলপুর কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার দাবি, চার বছর ধরে তাদের প্রেম চলছে। তবে এখন প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি প্রেমিক ছুটিতে বাড়িতে আসে। বিষয়টি জানার পর শুক্রবার রাত ৮টার দিকে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। রাত ১০টার দিকে প্রেমিকের পরিবারের লোকজন জোরপূর্বক তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা  করে। ওই সময়  হাতে থাকা বিষপান করে ওই শিক্ষার্থী। তাৎক্ষণিক ওই কলেজছাত্রীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে তার অভিভাবকদের খবর দেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম জানান, ওই শিক্ষার্থীর অবস্থা এখন ভালো। তাকে নিয়মিত চিকিৎসার পাশাপাশি মনিটরিং করা হচ্ছে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের