চুরির অপবাদ ওঠায় বৃদ্ধার ‘আত্মহত্যার’ অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৩, ০৩:২৬আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১০:৫৬

জয়পুরহাটে মুরগি চুরির অপবাদ ওঠায় শাহাজন বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। ওই বৃদ্ধা পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পানিয়াল গ্রামের মৃত আব্বাস আলী প্রামাণিকের মেয়ে।

নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, প্রায় ২০ দিন আগে প্রতিবেশী ফারুকের একটি মুরগি হারিয়ে যায়। সেই মুরগি প্রতিবেশী আবু বক্কর ও স্থানীয় ইউপি সদস্য নাজিমুদ্দিনের বোন বিলকিসের বাড়ি থেকে বের হয়। পরে ফারুক ও বিলকিস দুজনেই ওই মুরগিটির মালিকানা দাবি করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বলেন, ছেড়ে দিলে যার বাড়ি যাবে তারই হবে মুরগিটি। পরে ছেড়ে দেওয়া মুরগিটি ফারুকের বাড়িতে গিয়ে ওঠে।

তখন মেম্বারসহ স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলেন, যেহেতু বিলকিসের বাড়ি থেকে মুরগি উদ্ধার হয়েছে, গ্রামে বৈঠকে বসে এর ব্যবস্থা নেওয়া হবে।

পরে শনিবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে একটি শালিস বসে। এতে আবু বক্কর ও বিলকিস তাদের মুরগি চুরির অপবাদ দেন শাহাজন শাহাজন বেওয়ার ওপর। তাকে মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরাতেও চান তারা। তার স্বজনরা বলছেন, এরপরই শাহাজন বেওয়া লোকলজ্জার ভয়ে তার নিজ ঘড়ে গলায় ফাঁস দেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বিলকিস ও তার ভাই-ভাবির কঠোর বিচার দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন পাঁচবিবি আওলাই ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাজিমুদ্দিনের। তিনি আরও বলেন, আমার বোন বিলকিস যদি চুরি বা অপরাধ করে তাহলে লিখিত অভিযোগ দিলে আমরা সেটা বিচার করবো।

পাঁচবিবি আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হোসেন চৌধুরী তৌহিদ বলেন, মুরগি চুরির অপবাদ দেওয়ায় মানসিক চাপে তার মৃত্যু হতে পারে।

পাঁচবিবি থানার উপ-পরিদর্শক জামিনুর রহমান হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বিলকিসের ভাই আবু বক্করকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে যাওয়া হয়েছে।

/এমএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী