খেলতে খেলতে সড়কে, নছিমনের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

নাটোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ১৫:১২ আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৫:১২

নাটোরের গুরুদাসপুর উপজেলার শিকারপুর এলাকায় নছিমনের ধাক্কায় ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম স্বর্ণাল হোসেন। সে শিকারপুর এলাকার শিবলু হোসেনের ছেলে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিল স্বর্ণাল। খেলতে খেলতে এক পর্যায়ে সে বাড়ির পাশের আঞ্চলিক সড়কে উঠে যায়। ওই সময় চাঁচকৈড় থেকে মশিন্দামুখী একটি নছিমন শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নছিমনটি রেখেই চালক পালিয়ে যান।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নছিমনটি জব্দ করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি