ককটেল বিস্ফোরণ করে গতিরোধ, রাস্তায় কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৩, ১২:১৫আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১২:৪৯

চাঁপাইনবাবগঞ্জে মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মনিরুল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের খান মোহাম্মদ গুদোড়ের ছেলে।

স্থানীয়রা জানান, মনিরুল রাতে ইংলিশ মোড় থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তার গতিরোধ করা হয়। সাইকেল থেকে নামামাত্রই কয়েকজন দুর্বৃত্ত তার শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

/আরআর/
সম্পর্কিত
বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা
মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের