চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের বিরোধে ছুরিকাঘাতে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৩, ০১:০৫আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ০১:১৭

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের ছুরিকাঘাতে ফাহাদ আলী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ইমন আলী নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে পৌর এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার মনিরুল ইসলামের ছেলে। সে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী দশম শ্রেণির শিক্ষার্থী।

আহত ইমন একই মহল্লার আশরাফুল ইসলামের ছেলে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত কিশোরের সহযোগীরা জানিয়েছে, রাত ৮টার দিকে কয়েকজন বন্ধু মিলে ফাহাদ বারঘরিয়া এলাকায় ঘুরতে বেরোয়। ফেরার পথে রেহাইচর এলাকায় অপর একটি কিশোর গ্যাং গ্রুপের সঙ্গে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। যাদের সঙ্গে আগেই ফাহাদ গ্রুপের দ্বন্দ্ব ছিল।

এ সময় বারঘরিয়া কাজিপাড়া এলাকার নয়ন, মেরাজ ও রহিতের নেতৃত্বে হামলা চালানো হয়। তাদের একজন পকেট থেকে চাকু বের করে ফাহাদের গলায় আঘাত করলে গুরুতর আহত হয় ফাহাদ। পরে তার সঙ্গীরা দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন এবং ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব জানান, কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে ফাহাদ নামে এক কিশোর নিহত হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ফাহাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

/এনএআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী