বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৩, ১৯:০৬আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৯:০৬

পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহীর বিনোদপুর এলাকার কমেলা হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহিম রহমানের (১৭) মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর কাজলার ফুলতলা এলাকার পদ্মা নদী থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়েছে। মাহিম নগরীর কাজল সুইটের মোড় এলাকার মুশফিকুর রহমানের ছেলে। 

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি বলেন, ‘বুধবার দুপুর দেড়টার দিকে মাহিম, সিথিল ও আবিরসহ কয়েকজন বন্ধু নগরীর ফুলতলা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। তবে মাহিম সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে মাহিম তলিয়ে যান। এ সময় বন্ধুরা চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারেননি। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাহিমের লাশ উদ্ধার করেন।’

নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী