যমুনায় সন্ধ্যায় মিললো বাবার লাশ, সকালে ছেলের

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ মে ২০২৩, ১৩:০৯ আপডেট : ০২ মে ২০২৩, ১৩:০৯

সিরাজগঞ্জের কাজীপুরে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার এক দিন পর রিপন তালুকদার (৪২) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরদিন মঙ্গলবার (২ মে) সকালে একই এলাকাঢ মিলেছে তার ছেলে আশিক বাবুর (১৩) মরদেহ।

নিহতরা হলেন- কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহীদুল তালুকদারের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) ও তার ছেলে আশিক (১৩)।

কাজীপুর থানার ওসি শ্যামল কুমার জানান, সকাল ৭টায় দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে আশিকের মরদেহ উদ্ধার করে। এর আগে একই স্থান থেকে সোমবার (১ মে) সন্ধ্যায় রিপনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাবা ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে সোমবার দুপুরে কাজিপুর থানায় জিডি করেন। পরে সোমবার সন্ধ্যায় দুর্গম অঞ্চলের বারজান এলাকা থেকে রিপনের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ওসি শ্যামল কুমার জানান, রিপন ও তার ছেলের মরদেহে বাহ্যিক কোনও চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/আরআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম