ট্রাকচাপায় মামা-ভাগনে নিহত

দিনাজপুর প্রতিনিধি
০৩ মে ২০২৩, ১২:৩০আপডেট : ০৩ মে ২০২৩, ১২:৫২

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাকের চাপায় মামা ও ভাগনে নিহত হয়েছেন। বুধবার (৩ মে) সকাল ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালককে আটক করা হয়েছে।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার পার্বতীপুর ধুপিপাড়া এলাকার আবুল কালাম (৬০) ও তার ভাগনে একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৫)।

পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান জানান, ভাগনের চার্জারচালিত ভ্যানে চড়ে মামা যাচ্ছিলের ফুলবাড়ী উপজেলায়। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামা ও ভাগনের মৃত্যু হয়। এ সময় ট্রাকচালক রিয়াজুল ইসলামকে আটক করে এলাকাবাসী। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ট্রাকের চালককে আটক ও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম