চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২৩, ২২:২১ আপডেট : ০৪ মে ২০২৩, ২২:২১

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সদর উপজেলার শাজাহানপুর, দেবীনগর ও চরবাগাডাঙ্গা ইউনিয়নে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া তিন জন হলেন- শাজাহানপুর ইউনিয়নের দামোদার ভোলাপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩৫), দেবীনগর ইউনিয়নের নামোহর এলাকার মোজ্জামেল হকের ছেলে ইসারুল (৪২) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রফিক ইসলাম (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, বিকাল থেকে সন্ধ্যায় বৃষ্টির সময় বজ্রাঘাত হলে এসব মৃত্যুর ঘটনা ঘটে। ইসারুল পদ্মায় মাছ ধরার সময়, সাইকেলযোগে বাসায় ফেরার পথে শাজাহানপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে দাঁড়ানো অবস্থায় জাহাঙ্গীর ও রফিকুল ধান কাটার সময় বজ্রাঘাতে মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ জানান, বজ্রাঘাতে মারা যাওয়াদের পরিবারকে ২০ হাজার টাকা করে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী  হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!