বিএনপি এলে ভোট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: ইসি রাশেদা

রাজশাহী প্রতিনিধি
১২ মে ২০২৩, ২০:৩২আপডেট : ১২ মে ২০২৩, ২০:৩২

বিএনপি না এলেও ভোট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলেও উল্লেখ করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন কমিশনের কাছে দুর্বল প্রার্থী বলে কথা নেই। অন্য প্রার্থীরাও তো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে পারে। আর বিএনপি এলে ভোট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

শুক্রবার (১২ মে) বিকালে রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। রাজশাহী সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।

রাশেদা সুলতানা বলেন, ‘আগের চেয়ে অনেক আধুনিক করা হয়েছে ইভিএম। ফলে ভোট প্রদানে দীর্ঘ সময়ের কোনও ব্যাপার ঘটবে না।’

ভোটের দিন কেন্দ্রে সাংবাদিকদের দায়িত্ব পালনে কোনও অসুবিধা নেই উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা চাই আপনারা ভোটের চিত্র তুলে ধরেন। কোনও অনিয়ম হলেও তুলে ধরেন। আপনারা অনিয়ম তুলে না ধরলে আমরা জানবো ও অ্যাকশন নেবো কীভাবে। আপনারা ভোটারদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়ে আপনারা দায়িত্ব পালন করতে পারবেন।’

তিনি বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। কোথাও কোনও অনিয়ম হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রচার প্রচারণাকালে কোনও প্রার্থী নির্বাচনি আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী